• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

রাতের তাপমাত্রা কমতে পারে, কুয়াশার সতর্কতা: আবহাওয়া অধিদপ্তর

রির্পোটার / ৩১ পাঠক
আপডেট বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পাশাপাশি ভোরের দিকে নদী অববাহিকার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, পশ্চিমবঙ্গের উপমহাদেশীয় উচ্চচাপ ও দক্ষিণ বঙ্গোপসাগরের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

আগামী পাঁচদিনে রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে। বিশেষ করে ভোরের দিকে নদী অববাহিকার জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও