হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রকাশ করেছেন, নিয়মিত দই খাওয়া কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গেছে, সপ্তাহে অন্তত দুইবার দই খেলে কোলন ক্যানসারের ঝুঁকি প্রায় ২০ শতাংশ কমে যেতে পারে।
গবেষকরা বলেন, দই বিশেষ করে সকালের নাস্তায় খেলে অন্ত্রের ভাল ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষা করা যায়। এ স্বাস্থ্যকর অন্ত্র পরিবেশ কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়ার কার্যকারিতা সীমিত করে, যা কোলন টিউমার হওয়ার সম্ভাবনা কমায়।
গবেষণায় আরও দেখা গেছে, ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো দীর্ঘমেয়াদে প্রদাহ সৃষ্টি করে, যা কোষকে নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পেতে বাধ্য করতে পারে। নিয়মিত দই খাওয়ার মাধ্যমে এই ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমানো সম্ভব।