• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

জামায়াত আমিরের সফর ঘিরে নির্মিত তোরণ অপসারণ করল প্রশাসন

রির্পোটার / ১৫ পাঠক
আপডেট বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সফরকে কেন্দ্র করে নির্মিত একটি তোরণ অপসারণ করেছে প্রশাসন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি তোরণটি ভেঙে ফেলা হয়।

অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষ থেকে এ ধরনের তোরণ নির্মাণ নিষিদ্ধ। বিষয়টি জানার পর প্রশাসন বিশ্বরোড মোড়ে গিয়ে তোরণটি দেখতে পায়। সেখানে কোনো দায়িত্বশীল ব্যক্তিকে না পাওয়ায় প্রশাসন নিজ উদ্যোগেই তোরণটি অপসারণ করে।

জানা গেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সফরে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করেই তোরণটি নির্মাণ করা হয়েছিল।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, ডা. শফিকুর রহমানের এই সফরটি নির্বাচনি জনসভা সংশ্লিষ্ট এবং নির্বাচনের অংশ হিসেবে বিবেচিত। তাই সফর উপলক্ষে তোরণ নির্মাণ সরাসরি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের শামিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও