• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ফের স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা

রির্পোটার / ২১ পাঠক
আপডেট মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

টানা তিন দফা দাম কমার পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী—

  • ২২ ক্যারেট: ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

  • ২১ ক্যারেট: ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা

  • ১৮ ক্যারেট: ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা (প্রতি ভরি)

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৫ বার দাম বেড়েছে, আর ৮ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে—

  • ২২ ক্যারেট রুপা: ৬ হাজার ৩৫৭ টাকা

  • ২১ ক্যারেট: ৬ হাজার ৬৫ টাকা

  • ১৮ ক্যারেট: ৫ হাজার ২০২ টাকা

  • সনাতন পদ্ধতি: ৩ হাজার ৯০৭ টাকা (প্রতি ভরি)

চলতি বছর রুপার দাম এখন পর্যন্ত ১৫ বার সমন্বয় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও