• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

খেলাধুলা তরুণদেরকে মাদক থেকে দূরে রাখবে : বাণিজ্য উপদেষ্টাবার্তা

বাংলাপত্রিকা অনলাইন ডেস্ক / ৪৯ পাঠক
আপডেট বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

র্তমান সময়ে তরুণ সমাজের জন্য ভয়াবহ মাদক থেকে পরিত্রাণের উপায় হিসেবে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ বশিরউদ্দীন বলেন, তরুণদের খেলাধূলায় বেশি করে মনোনিবেশ করতে হবে। এজন্য আমাদের খেলার মাঠ দরকার—তাদের খেলাধুলার পরিবেশ তৈরি করে দেওয়া দরকার।

তিনি আরও বলেন, খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম। এটি আমাদের নেতৃত্ব দেওয়া শেখায়। অধ্যাবসায় ও সহনশীলতার পাশাপাশি হার ও জিত মেনে নেওয়ার মনন তৈরি করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও