• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

দুপুরের মধ্যে যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক / ৪৮ পাঠক
আপডেট মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের সঙ্গে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আজ সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া এ সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

রিতু আক্তার । বার্তা বিভাগ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও