• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

উখিয়ায় হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠে হতাশাজনক এসএসসি ফল: ১৩ পরীক্ষার্থীর মধ্যে পাস ৭, ফেল ৬ জন!

শাকুর মাহমুদ চৌধুরী।।কক্সবাজার (উখিয়া) প্রতিনিধি: / ৬৬ পাঠক
আপডেট শনিবার, ১২ জুলাই, ২০২৫

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়াঃ
প্রতিবারের মতো এবারও এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, তবে কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম পুরনো শিক্ষা প্রতিষ্ঠান হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠ এবার ফলাফলের তালিকায় নজর কাড়তে ব্যর্থ হয়েছে। বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা ১৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৭ জন, বাকি ৬ জন অকৃতকার্য হয়েছে—যা নিয়ে পুরো এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এই ফলাফলকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক এবং প্রশাসনিক দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষানুরাগীরা। অনেকেই বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ধারাবাহিক অব্যবস্থাপনারই প্রতিফলন।
স্থানীয় এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সন্তানদের শিক্ষিত করতে বিদ্যালয়ে পাঠাই, কিন্তু ফলাফল দেখে মনে হচ্ছে শিক্ষকদের অনেকেরই দায়িত্বশীলতার অভাব রয়েছে। বিদ্যালয়ে মনিটরিং ও অভ্যন্তরীণ পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
বিদ্যালয়ের একজন শিক্ষক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে আমরা কাজ করি, তবে ফলাফল খারাপ হওয়ায় আমরাও ব্যথিত। সামনে যেন এমন না হয়, তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে, স্থানীয় শিক্ষানুরাগী ও সামাজিক সংগঠনগুলো শিক্ষার মানোন্নয়নে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, অভিভাবক, শিক্ষক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টাই পারে এই বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে।
হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠে এবারের ফলাফল নিঃসন্দেহে এক করুণ বাস্তবতা উন্মোচন করেছে। এখন সময় এসেছে আত্মসমালোচনার, এবং সেই সঙ্গে পরিকল্পিতভাবে অগ্রসর হয়ে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার। নাহলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও