• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

বাংলাদেশের রাজনীতিতে বলদ চিহ্নিত করা খুব সহজ : পিনাকী

নিজস্ব প্রতিবেদক : / ৫৮ পাঠক
আপডেট বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের রাজনীতিতে বলদ চিহ্নিত করা খুব সহজ কাজ বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। নিজের ফেসবুকে দেওয়া এত পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ওই পোস্টে পিনাকী ভট্টাচার্য বলেন, বাংলাদেশের রাজনীতিতে বলদ আইডেন্টিফাই করা খুব সহজ কাজ। আজ আমার পেইজে হাসনাত আবদুল্লাহকে নিউইয়র্কের জোহরান মামদানির সাথে তুলনা করে একটা পোস্ট দিয়েছিলাম।

তো পোস্টটিতে ৩৩ হাজারের উপর লাইক, ২২ হাজারের বেশি লাভ রিএক্ট, ২ হাজারের বেশি কেয়ার রিএক্ট পড়েছে। সব মিলিয়ে রিএক্ট ৬৩ হাজার। তিনি আরো বলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে পোস্টটিতে হিন্দুত্ববাদী, লীগ ও বিএনপি মিলিয়ে সাড়ে তিন হাজার হা হা দিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের আগামীর রাজনীতির জনসমর্থন। বাকিটা আপনারা যেটা ভালো মনে করেন।

এর আগে নিউইয়র্কের জোহরান মামদানির সঙ্গে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে তুলনা করে একটি পোস্ট করেন পিনাকী ভট্টাচার্য। ওই পোস্টে তিনি বলেন, এস্টাবলিশমেন্ট, ইসলামোফোবিয়া এবং নব্য সুশীলগিরি বিরুদ্ধে লড়াই করে এমন যে কয়জন তরুণ বাংলাদেশে আছে তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ অন্যতম। নিউইয়র্কে জোহরান মামদানির জয় বিশ্বজুড়ে আশার আলো তৈরি করেছে।

তেমনি বাংলাদেশে কম্প্রোমাইজের রাজনীতি না করে চ্যালেঞ্জের রাজনীতি করে হাসনাতসহ অনেকেই ডিপ স্টেটের চক্ষুশূল হয়েছে। তোমাদের রাজনীতি ভবিষ্যতেও এমন পজিশনে থাকলে গণমানুষের সমর্থন থাকবে।

অনলাইন ডেস্ক / বার্তা বিভাগ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও