• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

আজ থেকে শুরু স্কুল-কলেজে ঈদের ছুটি

নিজস্ব প্রতিবেদক : / ৪৭ পাঠক
আপডেট মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

অনলাইন ডেক্স । ডেইলি বাংলাপত্রিকা ডটকম

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। মঙ্গলবার (৩ জুন) থেকে দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হচ্ছে।

এবার সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির ভিন্নতা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি বিশ্লেষণে জানা গেছে, এবার সবচেয়ে বেশি ছুটি পাচ্ছেন মাদরাসার শিক্ষক্ষ-শিক্ষার্থীরা। আর সবচেয়ে কম ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে এ বছর বন্ধ থাকবে মোট ২১ দিন। আজ থেকে ছুটি শুরু হয়ে চলবে ২৩ জুন পর্যন্ত। আগামী ২৪ জুন থেকে পুনরায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু।

অপরদিকে, ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজ ১০ দিন বন্ধ থাকবে। কলেজে শুধু ঈদের ছুটি থাকবে। সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ নেই। কলেজের শিক্ষাপঞ্জি অনুযায়ী সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি আজ থেকে শুরু হয়ে চলবে ১২ জুন পর্যন্ত। ১৩ জুন থেকে পুনরায় কলেজে পুরোদমে ক্লাস শুরু হবে।

তবে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে মাদরাসায় সবচেয়ে বেশি টানা ২৫ দিন ছুটি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী- তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সমন্বিত ছুটি শুরু হয়েছে ১ জুন, যা চলবে ২৫ জুন পর্যন্ত। ২৬ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

সুইটি আক্তার । বার্তা বিভাগ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও