• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: / ১১২ পাঠক
আপডেট রবিবার, ২৫ মে, ২০২৫

অনলাইন ডেক্স । ডেইলি বাংলাপত্রিকা ডটকম

২৭ আগস্ট ২০২৩: আজ ১২ ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। এছাড়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, কবিতা পাঠ ও নজরুল সংগীতের আসরের আয়োজন করেছে।

কাজী নজরুল ইসলাম তাঁর লেখনীর মাধ্যমে অন্যায়, অত্যাচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাঁর কবিতা ও গান আজও জাতিকে প্রেরণা জোগায়।

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন বিভিন্ন কর্মসূচিতে।

সুইটি আক্তার । বার্তা বিভাগ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও