অনলাইন ডেক্স । ডেইলি বাংলাপত্রিকা ডটকম
শিক্ষা ও গবেষণা সেল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ সদস্যের শিক্ষা সেলের কমিটি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ অনুমোদনক্রমে এই সেল গঠন করা হয়েছে।
সেলে শিক্ষা ও গবেষণা সেলের সম্পাদক মনোনীত হয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুব আলম।
এছাড়া সদস্য হিসেবে আছেন— মোহাম্মদ মিরাজ মিয়া, সাদিয়া ফারজানা দিনা, মো. মেসবাহ কামাল, খায়রুল কবির, নাজমুল হাসান সোহাগ, মো. শওকত আলী, তানহা শান্তা, ইফতেখারুল ইসলাম, হাছিব আর রহমান ও সুলতান মুহাম্মদ জাকারিয়া।
সুইটি আক্তার । বার্তা বিভাগ