• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১১ শিক্ষকের পদত্যাগ

বাংলাপত্রিকা অনলাইন ডেস্ক / ৬১ পাঠক
আপডেট বুধবার, ১৪ মে, ২০২৫

অনলাইন ডেক্স । ডেইলি বাংলাপত্রিকা ডটকম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের বিরুদ্ধে চলমান আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষক প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন। গত ২৯ দিন ধরে চলা এই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে শিক্ষকরা এই সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার (১৩ মে) একদিনে পাঁচজন শিক্ষক পদত্যাগ করেন। এর আগে আরও ছয়জন শিক্ষক বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছিলেন।

পদত্যাগপত্রে শিক্ষকরা ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছেন। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মানুন-অর-রশীদকে অপসারণ করেছে। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা তাদের আন্দোলনের সফলতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

সুইটি আক্তার । বার্তা বিভাগ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও