• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের বায়োমেট্রিক ডেটাবেইস নির্বাচন কমিশনকে দিতে সম্মত ইউএনএইচসিআর

রির্পোটার / ৫৫ পাঠক
আপডেট রবিবার, ৪ মে, ২০২৫

অনলাইন ডেস্ক | ডেইলি বাংলাপ্রতিকা ডটকম

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক তথ্য নির্বাচন কমিশনকে (ইসি) সরবরাহ করতে সম্মত হয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। দীর্ঘদিন ধরেই এই তথ্য চেয়ে আসছিল নির্বাচন কমিশন, যার মাধ্যমে রোহিঙ্গাদের জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্তি প্রতিরোধ এবং পরিচয় যাচাইয়ে সহায়তা পাওয়ার আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউএনএইচসিআর এখন তাদের হাতে থাকা রোহিঙ্গাদের বায়োমেট্রিক ডেটাবেইস ইসির সঙ্গে শেয়ার করতে একটি সমঝোতা স্মারক (MoU) প্রস্তুত করছে। তথ্যগুলো ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
ইসির এক কর্মকর্তা জানান, “রোহিঙ্গারা যাতে বাংলাদেশের ভোটার না হতে পারে, সে বিষয়ে আমরা কঠোর। ইউএনএইচসিআর আমাদের এ বিষয়ে সহায়তা করতে সম্মত হয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”
প্রসঙ্গত, বাংলাদেশে বর্তমানে প্রায় ১১ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন, যাদের অধিকাংশই ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের সময় দেশত্যাগে বাধ্য হন।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে।

বার্তা বিভাগ | ডেইলি বাংলাপত্রিকা ডটকম 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও