• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

পরীক্ষায় অংশ না নিয়ে সর্বোচ্চ নম্বর পেল ছাত্রলীগ নেতারা

নিজস্ব প্রতিনিধি: / ৫৯ পাঠক
আপডেট সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

পরীক্ষায় অংশ না নিয়েও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাদের নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে সরকারি তিতুমীর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে। আজ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, ছাত্রলীগের পদধারী বেশ কয়েকজন নেতা ভাইয়া পরীক্ষায় অংশগ্রহণ না করলেও তাদেরকে সর্বোচ্চ নাম্বার দেয়া হয়েছে। তবে এটা অস্বীকার করে বিভাগীয় প্রধান তাহমিনা আক্তার জানান, আসলে আমি জানি না, কে ছাত্রলীগ করে বা অন্য দল করে। ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীই আমার কাছে সমান।

শিক্ষার্থীদের অভিযোগ, সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রলীগের রাকিবুল ইসলাম রাকিব, অনিক দেবনাথ, তোফায়েল আহমেদ জনি, ইমদাদুল হক আতিকুল রানাসহ বেশ কয়েকজনের পরীক্ষায় অংশগ্রহণ না থাকলেও নাম্বার দেয়া হয়েছে সর্বোচ্চ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও