• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

কোলাহল

মোঃ ইমরান হোসাইন, বগুড়া প্রতিনিধি / ১৭২ পাঠক
আপডেট সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
ছবি: সংগৃহীত

মোঃ ইমরান হোসাইন

কেউ একজন আসার কথা ছিল,

আসেনি,

দেয়াল টপকে পালানোর কথা ছিল ,

পালাইনি,

তারপর চিঠি লিখার কথা ছিল,

লিখেনি,

আচ্ছা এই শহরে কি কেউ ফিরে আসেনা,

কেউ দেয়াল টপকে পালাই না,

কেউ কি চিঠি লিখে না?

আমি ঠিক জানি না !

হয়তো তারাই জানে,

যারা অপেক্ষার জন্য অপেক্ষা করে,

অন্ধকারে ডুবে যায়।

চিঠি পাবার আসায় ডাকপিয়নের কাছে ছুটে বেড়ায়,

আর এক বুক হাহাকার নিয়ে বাড়ি ফিরে,

তারাই জানে।

একদিন তুমিও জানবে,

সেদিন থেমে যাবে তোমার শহরের সব কোলাহল।

নূসরাত নিপা/বার্তা বিভাগ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও