• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

পুলিশ সতর্ক থাকবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বইগুলো নিয়ে : ডিএমপি কমিশনার

বাংলাপত্রিকা অনলাইন ডেস্ক / ১০৯ পাঠক
আপডেট বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক ।। বাংলাপত্রিকা.কম

বইমেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই প্রকাশ নিয়ে পুলিশ সতর্ক থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আজ ৩১ জানুয়ারি বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা-২০২৪ উপলক্ষে  নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন তিনি।

এসময় হাবিবুর রহমান বলেন, এমন কোনো বই যদি প্রকাশিত হয়, যা ধর্মীয় অনুভুতিতে আঘাত করে-সে ব্যাপারে পুলিশ সতর্ক থাকবে।

হাবিবুর রহমান আরো বলেন, সিসিটিভি দ্বারা বইমেলা ও আশপাশে নজরদারি থাকবে। সাদা পোশাকে নজরদারি ও সোয়াট এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষনিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

নূসরাত নিপা/বার্তা বিভাগ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও