• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

পাকিস্তানে জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক : / ৬৭ পাঠক
আপডেট মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

পাকিস্তানে এক টিকটকারকে কাছ থেকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। ১৭ বছর বয়সী ওই টিকটকারের নাম সানা ইউসুফ। সোমবার (২ জুন) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১৩ সেক্টরের সুম্বল থানায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সানাকে তার বাড়ির ভেতরে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। খুনি বাড়িতে প্রবেশ করে এবং গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

চিত্রালের বাসিন্দা সানা জনপ্রিয় টিকটক তারকা ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) -এ স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনও সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ জানিয়েছে, “সন্দেহভাজন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে, একাধিক গুলি চালায় এবং তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়”।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও