অনলাইন ডেক্স । ডেইলি বাংলাপত্রিকা ডটকম
২৭ আগস্ট ২০২৩: আজ ১২ ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। এছাড়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, কবিতা পাঠ ও নজরুল সংগীতের আসরের আয়োজন করেছে।
কাজী নজরুল ইসলাম তাঁর লেখনীর মাধ্যমে অন্যায়, অত্যাচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাঁর কবিতা ও গান আজও জাতিকে প্রেরণা জোগায়।
জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন বিভিন্ন কর্মসূচিতে।
সুইটি আক্তার । বার্তা বিভাগ