• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

কাশ্মীরে অভিযান চালাতে গিয়ে ভারতীয় সেনা নিহত

নিজস্ব প্রতিনিধি: / ৫৮ পাঠক
আপডেট বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে বিদ্রোহীদের সাথে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির উধমপুর জেলায় এই ঘটনা ঘটেছে।

ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জম্মু অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তারা জানায়: “বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু ও কাশ্মির পুলিশের সঙ্গে যৌথভাবে উধমপুরের বাসন্তগড়ে অভিযান চালানো হয়। সেখানে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হওয়ার পর প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। সংঘর্ষের শুরুতেই আমাদের এক সাহসী জওয়ান গুরুতর আহত হন এবং চিকিৎসার সব চেষ্টা সত্ত্বেও শেষপর্যন্ত নিহত হন।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও